আমাদের কথা
আমদের কথাঃ
আলহামদুলিল্লাহ,সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানু ওয়া তায়ালার জন্য । সালাত ও সালাম নবিকুল শিরোমনি শেষ নবি হযরত মোহাম্মাদ (সঃ) এর উপর । তাহার মহান সাহাবি গন এবং যুগে যুগে যাহারা ইসলামের প্রচার ও প্রসার ও দ্বীনি শিক্ষার প্রতি যে,অবদান রাখিয়াছেন তাহাদের সকলের উপর দয়াময় আল্লাহ তায়ালার রহমাত বর্ষিত হউক ।মহানবি হযরত মোহাম্মাদ (সঃ) জ্ঞান অর্জনের ব্যাপারে এরশাদ করেন “ত্বলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমাও ওয়া মুসলিমাহ ” অর্থাৎ- প্রত্যক মুসলিম নর-নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ ।আর নবি (সঃ) এর উপর আল্লাহ সুবহানু ওয়া তায়ালার প্রথম বাণী “ইক্বর বিসমি রব্বিকাল্লাজি খলাক্ব” অর্থাৎ-পড় তোমার পালন কর্তার নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন । আমাদের প্রচেষ্টায় প্রত্যকটি শিক্ষার্থী নৈতিক শিক্ষায় রাসুল্লাহ (সঃ) এর আদর্শে অনুপ্রানিত হয়ে ইসলামী শিক্ষা গ্রহন করার পাশাপাশি বাংলা,ইংরেজী,গনিত,তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান সহ সকল বিষয়ে জ্ঞান অর্জন করে মুক্তি যুদ্ধের চেতনায় উদ্বুদ্দ হয়ে আমাদেরই এই বাংলাদেশের জন্য দক্ষ মানব সম্পদে তৈরী হয় ।এটাই আমাদের কামনা । আল্লাহ আমাদের খেদমত কে কবুল করুন ।
আমিন ।
সংক্ষিপ্ত ইতিহাস
সংক্ষিপ্ত ইতিহাস
বিসমল্লাহির রহমানির রহিম
শেখ ফজিলাতুন্নেছা মহিলা দাখিল মাদ্রাস । বাংলাদেশের দক্ষিনাঞ্চল সমুদ্র উপকুলীয় এলাকা বাগেরহাট জেলাধীন মোংলা উপজেলার ১ নং চাদপাই ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের জয়বাংলা সড়কের পাশে অবস্থিত ।মাদ্রসাটি ১৯৯৪ সালে স্থানীয় এলাকা বাসীদের উদ্দ্যোগে স্থাপিত হয় ।সন্মানিত এলাকাবাসী মাদ্রাসাটিকে বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ-ধর্মীনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার নামে নাম করন করেন । ।সন্মানিত এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় স্বাভাবিক ভাবে হাটি হাটি পা-পা করে অগ্রগতি হতে থাকে । মাদ্রাসাটি ০১/০১/১৯৯৯ ইং সনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক ৯ম শ্রেণি খোলার অনুমতি লাভ করে । ০১/০১/২০০১ ইং তারিখ স্বীকৃতি লাভ করে । ০১/১০/২০০১ ইং তারিখ মাদ্রাসাটি এম পি ও ভুক্ত হয় এবং ২৮/০৫/২০১৫ ইং সনে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপিত হয়ে অদ্যবধী পর্যন্ত সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে ।
লক্ষ্য ও উদ্দেশ্য
লক্ষ্য উদ্দেশ্য
বাংলাদেশ সরকারের শিক্ষানীতি মালা ও বিভিন্ন সময় সরকার প্রনিত আইন কানুন মেনে ও জাতীয় শিক্ষাক্রম রূপরেখ-২০২১ বাস্তবায়ন ও অনুসরন করে শিক্ষার্থীদের মুক্তি যুদ্ধের চেতনায় গঠন করার পাশাপাশি সৎ চরিত্রবান দক্ষ মানব সম্পদে পরিনত করা । সুশিক্ষায় শিক্ষিত করে দেশের জন্য সু-নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য ।
Institute Location Google Map
আমাদের শিক্ষকবৃন্দ
সংবাদ ও ঘটনাবলী
https://www.youtube.com/watch?v=pfCxFBTbQBo